ব্রেকিং: বারাসত-শিয়ালদহ রেললাইনের ধারে উদ্ধার মাওবাদীদের সরঞ্জাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 December 2017

ব্রেকিং: বারাসত-শিয়ালদহ রেললাইনের ধারে উদ্ধার মাওবাদীদের সরঞ্জাম



দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা ও গ্যাস সিলিন্ডার। সাধারনত মাওবাদীরা রেললাইন ওড়ানোর জন্য যেই ধরনের সার্কিট বোমা ব্যবহার করে সেইধরনের বোমা উদ্ধার হয় আজ সকালে। উদ্ধার হয় একটি গ্যাস সিলিন্ডার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদমে। বোমা দুটি নিষ্ক্রিয় করেছে দমদম জিআরপি।
 প্রাথমিক ভাবে রেলচলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। এর পর সার্কিট বোমার তার কেটে সেটিকে নিষ্ক্রিয় করে তারা। নিষ্ক্রিয় বোমাগুলি তারা নিজেদের হেপাজতে নেয়। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার কারনে সেটিকে পাশের জলাশয়ে রেখে দেওয়া হয়।
রেল লাইনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এর পর ঘটনাস্থল থেকে ৫০০ মিটার তল্লাশি চালায় জিআরপি। সদেহজনক কিছু না পাওয়া যাওয়ার প্রায় ২০ মিনিট পর ফের শুরু হয় ট্রেন চলাচল। জিআরপির প্রাথমিক অনুমান নাশকতার জন্যই বোমাআগুলি এখানে নিয়ে আসা হয়েছিল। হয়ত রাতে কে বা কারা এই জায়গায় বোমাদুটি পুতে চলে যায়। ভোরের আলোইয় মানুষের গতিবিধি বাড়ায় তারা নিজেদের অরিকল্পনায় ব্যর্থ হয়। কারা ঘটনার সংগে যুক্ত সেই ব্যাপারে কিছু বলতে নারাজ জিআরপি। মাও ছক কি না এই ব্যাপারেনিশ্চিত করে কিছু বলতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। সামনেই বড়দিন ও নিউইয়ার তার আগে রেল লাইন ওরাবার কোন পরিকল্পনা থাকতে পারে কোন নিষিদ্ধ সঙ্গঠনের। উল্লেখ্য বছর দুয়েক আগেও দমদম ক্যান্টমেন্টের কাছে রেল লাইনের ধারে উদ্ধার হয়েছিল সার্কিট বোমা।

No comments:

Post a Comment

Post Top Ad