বেআইনি মদের ঠেক উচ্ছেদ করতে সরব হলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাঙ্গা-প্লেনঘাটি এলাকায়।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতি অন্য ব্যবসার আড়ালে অবৈধ চোলাই মদের কারবার চালাচ্ছে।এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ।বিশেষ করে কম বয়েসি ছেলেদের মধ্যে এই নেশার প্রভাব ছড়াচ্ছে।এর বিহিত করতে এলাকার মহিলারা "পরিবেশ রক্ষা কমিটি" তৈরি করে।তাদের পাশে দাঁড়িয়েছে সাধারণ গ্রামবাসীরাও।এর আগে আরও দুবার তারা মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন।পুলিশ কয়েকজন মদ ব্যাবসায়ীকে গ্রেফতারও করে।কিন্তু আড়ালে আবডালে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিছু দুষ্কৃতি। মঙ্গলবার রাতে তাদের দুজনকে মদ সহ হাতেনাতে ধরে ফেলেন মহিলারা।দেওয়া হয় উত্তমমধ্যম।মদের ঠেকও ভেঙ্গে দেওয়া হয়।তারপর কোতোয়ালি থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।প্রচুর মদও উদ্ধার করে তারা পুলিশের হাতে তুলে দেন।

No comments:
Post a Comment