কলকাতা ডেক্স, ১৪
ডিসেম্বর : তিনদিনের জন্যে শুরু হল গারমেন্ট
বাইয়ার ও সেলার মিট। বুধবার কলকাতার পেয়ারলেসে এই অনুষ্ঠান শুরু হয়েছে।
চলবে
শুক্রবার পর্যন্ত। হুগলি জেলার তৃণমূলের যুগ্ম সম্পাদক তথা এই অনুষ্ঠানের
কর্মকর্তা দিলীপ সিং বলেন, সারা ভারতবর্ষ থেকে প্রায় ৫হাজার ক্রেতা এই অনুষ্ঠানে
যোগ দিয়েছেন।
তারা এই অনুষ্ঠানে এসে বিভিন্ন গারমেন্ট অর্ডার দিয়েছেন। দিলিপ বাবু বলেন,
সারা ভারতবর্ষে এই গারমেন্ট ব্যবসার সঙ্গে প্রায় ৫০লক্ষ মানুষের জীবন জীবিকা জুড়ে
রয়েছে।
এই অনুষ্ঠানের সাক্ষী হতে একাধিক মন্ত্রী, কাউনসিলররা এসেছেন বলে জানা
গিয়েছে। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও
সৌগত রায়।
উদ্যোক্তারা মন্ত্রীদের কাছে ৩০ একর জমি চেয়েছেন। জমি পেলে তারা একটি
গারমেন্ট পার্ক গড়ে তুলতে চান।
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উদ্যোক্তাদের
জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে এই
ব্যবস্যা বাড়াতে তাদের যে সকল সহযোগীতার প্রয়োজন সেটা দেবার জন্যে উদ্যোক্তাদের
আশ্বাস দিয়েছেন বলে খবর মিলেছে।





No comments:
Post a Comment