চাঁদনী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার চিঁগুরদনা গ্রামে শুক্রবার ভোর রাতে বাজারে দোকানে চোরকে ধরে বেধড়ক মারধর করে স্থানীয়রা। স্থানীয়রা জানতে পেরে কসমেটিক দোকানে ঢুকে থাকা একজন চোরকে গ্রামবাসিরা ধরে ফেলে গনধোলাই দেয়। ঘটনাস্থলেই ওই চোরের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি। বিগত কয়েক দিন ধরে এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটেই চলেছিল। পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য তবে মৃত চোরের পরিচয় জানা যায়নি।


No comments:
Post a Comment