সম্প্রীতির নজির : মন্ত্র পড়ে হিন্দুর দেহ দাহ করলেন মুসলিম যুবক!
নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:
““মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা””
গানের কলি যেন কথায় আজ বাস্তবে দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পাইকপাড়া এলাকায়। পৃথিবী জুড়ে যখন ধর্মের হিংসা হানাহানি তে জড়িয়ে পরছে মানুষ তখন তার উলটপূরন ছবি ধরা পরলো বনগাঁতে।
উত্তর প্রদেশে বাড়ি হলেও স্ত্রী ও ছোট দুই ছেলেকে নিয়ে পেশায় ট্রাক চালক মাখন মন্ডল ৩৭ বনগাঁ পাইকপাড়া এলাকায় বাড়ি ভারা থাকতেন তিনি। গতো শনিবার হটাৎ করে রক্ত সহ মল বেরোতে থাকে। তারপরে প্রতিবেশী আনিসুর রহমান সহো অনান্য লোকজনের চেষ্টায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাখনের আর্থিক পরিস্থিতি খারাপ থাকাতে অর্থনৈতিক ভাবেও তারা পাশে দারায় চিকিৎসা করানোর জন্য। কিন্তুু সব চেষ্টা বৃথা যায় তাদের অবশেষে মঙ্গলবার মারা যায়। মারা যাওয়ার পরেও থেমে থাকেনি আনিসুর সহো প্রতিবেশীদের চেষ্টা চাঁদা তুলে শেষযাত্রা করে সশানে নিয়ে হিন্দু ধর্ম মেনে মাখন মন্ডলের দেহ দাহ করা হয়। । এই কাজে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষ এক সাথে হাতে হাত ধরে দেহ দাহ করে।
সমাজের জন্য তারা বার্ত দিয়ে দিতে চায় কোন হানাহানি নয় আমরা প্রত্যেকে মানুষ একে ওপরের পরিপূরক।
No comments:
Post a Comment