প্রথম ভালেনটাইন ডে তে মাতল প্রেমিক-প্রেমিকারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

প্রথম ভালেনটাইন ডে তে মাতল প্রেমিক-প্রেমিকারা




ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত । যদি প্রশ্ন ওঠে বাঙালীর কাছে প্রথম ভালোবাসার দিন কোনটি? তবে এককথায় বলা যেতেই পারে সরস্বতীপূজা। পড়ন্ত শীতের আমেজে ও বসন্তের আগমনে বাগদেবী কালক্রমে হয়ে উঠেছেন ভালোবাসার দেবী। পাশ্চাত্ত্যের হাত ধরে বাঙালী সংস্কৃতির আনাচে কানাচে যখন উঁকি মারছে ভ্যালেন্টাইন ডে। ঠিক সেই সময়েই পাশ্চাত্ত্যর রঙিন মোড়ককে ছুঁড়ে ফেলে দিয়ে বাঙলার রাস্তা জুড়ে উত্তম সুচিত্রার হাজারো রোমান্টিক জুটি। সরস্বতীপূজোর চিত্র নাট্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সদ্য যৌবনে পা দেওয়া যুবক যুবতীর ভালোবাসার উষ্ণ আবেদন। এটাই তো ভালোবাসার সেই দিন। নিষেধের বেড়াজাল থেকে ক্ষনিকের মুক্তি আর তাই দল বেঁধে অনভস্ত ভঙ্গীতে শাড়ী পরে ঘুরে বেড়ানো, রাস্তার মোড়ে আচমকা দেখা, ফ্ল্যাশব্যাক, মুচকি হাসিতে না বলা হাজারো কথা আর ইসারায় জানিয়ে দেওয়া – বসন্ত এসে গেছে। প্রতিবছরই রায়গঞ্জের শহরাঞ্চলে সরস্বতীপূজোর দিনগুলিকে ঘিরে নেমে আসে অকাল ভ্যালেন্টাইন ডে। তাই রায়গঞ্জ মিউন্সিপ্যাল পার্ক, কর্নজোরা পার্ক,ফরেস্ট সংলগ্ন ইকোপার্কে রোমিও জুলিয়েটদের ভীড়ে  আচমকাই যেন নেমে এসেছে ভালোবাসার অকাল শ্রাবন।যদিও এ বছরের ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী এখনো  ভ্যালেন্টাইন ডে’য়ের বেশ কয়েকটি দিন বাকি । কিন্তু তাতে কি? প্রাক ভ্যালেন্টাইন ডেয়ের মহড়ায় মাতোয়ারা আজ শহরের হাজারো আহ্লাদী যৌবন। আর তাই পুরোপুরি ভাবে তৈরি শহরের সদ্য যৌবনে পা দেওয়া রোমিও জুলিয়েটরা ।বিউটিপার্লারের ভ্যালেন্টাইন স্পেশাল প্যাকেজ আর আটশ সিসির বাইক নিয়ে হিন্দি সিনেমার হোডিং ছিঁড়ে একেবারে সোজা শহরের রাস্তায় শাহরুখ আর কাজল । আর মুহুর্তেই গোটা শহর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো ভালোবাসার সুনামিতে।তখন বাতাসে বহিছে প্রেম আর নয়নে লাগিল নেশা, লাল গোলাপে আর ক্যাডবেরিতে, পিৎজা আর আইসক্রিমে, পিট সিগারে আর কবীর সুমনে জেগে ওঠে একরাশ উষ্ণ আবেদন‘ফুলফুটুক আর না ফুটুক আজ বসন্ত ‘।

No comments:

Post a Comment

Post Top Ad