মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কলেজ চত্তর এর মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লো তৃণমূলের দুই গোষ্ঠীর ছাত্র সংসদের সদস্যরা । এই ঘটনায় আহত হয় দুপক্ষের মোট সাতজন । ঘটনাটি ঘটেছে জয়নগর এর দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজে । কলেজ চত্তর ছাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্তরেও ।
ব্যাপক সোডা ওয়াটারের বোতল ছোড়াছুড়িতে আহত হয় বেশ কয়েকজন পথ চলতি মানুষজনও ।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী । এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ।


No comments:
Post a Comment