মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের জঙ্গলমহল হল্ট স্টেশন বন্ধের মুখে । তৎকালীন রেল মন্ত্রী মমতা ব্যানার্জী তার প্রিয় জঙ্গলমহলবাসীকে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার জঙ্গলমহল হল্ট স্টেশন উপহার দিয়েছিলেন। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী পূর্ণ হয়ে ছিলো।আজ তা বন্ধের মুখে। আদ্রা ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এর তরফ থেকে চিঠি জারি করা হয়েছে যে ১লা ফেব্রুয়ারি থেকে ভাদুতলা হল্ট স্টেশন বন্ধ করে দেওয়া হবে । কারণ দেখানো হয়েছে যাত্রী সংখ্যা কম । কিন্তু কিছু মানুষ তো এই স্টেশন থেকে উপকৃত হতো ,তারা ট্রেনে চড়ার সুবিধা পেতে । ভারত বর্ষের এমন অনেক রুট আছে যেখানে রেল লোকসানে চলে ,তা সত্ত্বেও রেল পরিষেবা দিয়ে যায় স্থানীয় মানুষের সুবিধার কথা ভেবে। এমন অনেক রেল রুট আছে যেখানে রেল এর চাইতে বহু গুন আর্থিক ক্ষতি তা সত্ত্বেও মানুষের পরিষেবা দেওয়ার জন্য রেল ক্ষতি শিকার করেই পরিষেবা দিয়ে যাচ্ছে । তাহলে এই জঙ্গল বাসীর জন্য একটু ক্ষতি কেনো মেনে নিতে পারছে না রেল দফতর । দাবি স্থানীয় মানুষের । রেল স্টেশন বন্ধের জন্য ক্ষোভ এলাকা বাসীর মনে।
এলাকার মানুষের অভিযোগ মমতা বন্দোপাধ্যায়ের পর আর এই হল্ট স্টেশন কে উন্নত করণের কোনো চেষ্টাই করেননি রেল দপ্তর, কেবলমাত্র সারাদিনে দুটি ট্রেন এখানে স্টপেজ দেয় , আর আজকে যাত্রী কম হওয়ার অজুহাত তুলে এই হল্ট স্টেশন কে বন্ধ করে দেওয়ার বিজ্ঞাপন জারি করেছে বর্তমান সরকারের রেল মন্ত্রক, এর বিরুদ্ধে শালবনি এলাকার সমস্ত মানুষ কে সঙ্গবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে।

No comments:
Post a Comment