দিঘার ঝাউবনে দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

দিঘার ঝাউবনে দেহ


চাঁদনী,দিঘা : বৃহস্পতিবার সকালে নিউ দিঘার উদয়পুর ঝাউ বনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম পরিমল বেরা (৩৮)। তাঁর বাড়ি উড়িষ্যার বালেশ্বরে বলে জানিয়েছে দিঘা থানার পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকার বাসিন্দারাই প্রথম ওই মৃতদেহটিকে জঙ্গলে পড়ে থাকতে দেখে। খবর যায় দিঘা থানায়। পুলিশ এসে মৃতদেহের পাশে একটি বিষের শিশি পড়ে থাকতে দেখেন। সেই সঙ্গে ওই ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র দেখে উড়িষ্যার ভোগরাই থানায় খবর পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। তবে মৃতদেহটি ময়না তদন্তের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে পুলিশ জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad