পদ্মাবত সিনেমা নিয়ে দেশজুড়ে শোরগোল। কোথাও কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে আবার কোথাও গাড়ি। কোনোমতেই বের করতে দেওয়া হবে না পদ্মাবত সিনেমাকে। তবুও আটকাতে পারেনি বিরোধীরা।
প্রসঙ্গত প্রথমে পদ্মাবতী নামে ট্রেলার বের করা হয়েছিল কিন্ত দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ায় সিনেমার নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে সিনেমার পরিচালকরা। পদ্মাবতী নাম থেকে 'পদ্মাবত' । ডিসেম্বরে সিনেমা বের করার সময় নির্ধারিত হলেও তা পিছিয়ে অনিশ্চিতকাল করা হয়েছিল। এছাড়াও সিনেমার ভিতরে অল্প বিস্তর দৃশ্য কেটে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাও কেন্দ্রের তোপের মুখ থেকে বেরোতে পারছিল না পদ্মাবত। বিজেপির কোনো কোনো বিধায়ক বলেছিল,এই সিনেমা বের হলে দেশ জ্বালিয়ে দেব, আবার কেউ কেউ বলছিল এই সিনেমা বের হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই সিনেমাতে নাকি এমন দৃশ্য আছে যার কারণে দেশে হিংসা ছড়াতে পারে।
তবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাবত সিনেমার পক্ষে প্রথম থেকেই। তিনিই একমাত্র বলেছিলেন এই সিনেমা বের করতে দেওয়া হোক। যাই হোক অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরও সুপ্রিম কোর্ট পদ্মাবত সিনেমা বের করার অনুমতি দিয়েছিল ২৫ জানুয়ারী।আর এই দিপীকা পাডুকোন ও শাহিদ কাপূরের সিনেমাটি দেখতে দর্শকের ঢল উপচে পড়ছে কলকাতার নামী দামী সিনেমা হলগুলিতে। সিনেমা দেখে বেরিয়ে এসে অমৃতা পাল বলেন, অসাধারণ মুভি। এক কথায় অসাম। তিনি বলেন, শেষের দিপীকা পাডুকোনের আগুনের উপর দিয়ে হাঁটার দৃশ্যটি অসাধারণ।এছাড়াও দিপীকা পাডুকোন ও রণবীর সিং ফাটিয়ে দিয়েছেন। এরপর কার্নিসের কোনো কথা থাকে কিনা তার জানা নেই। অন্য দর্শক স্বস্তিকা পাল বলেন, পদ্মাবত সিনেমাটি কেমন হয়েছে বলে বোঝাতে পারবেন না। অসাধারণ হয়েছে।

No comments:
Post a Comment