বীরভূমে দু:সাহসিক চুরি, মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2018

বীরভূমে দু:সাহসিক চুরি, মারধর



স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো বীরভূমের সিউরি সাজানো পল্লী এলাকায়। ডাকাতির ঘটনায় আহত দুই জন তাদের সিউরি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লক্ষী চ্যাটার্জী বাড়িতে বাড়ির কাজ চলছিলো সেই বাড়ির রাজ মিস্ত্রিরা বাড়ির সামনে তাঁবু খাটিয়ে থাকতো। রাত সাড়ে ২ টা নাগাদ ৬ জনের ডাকাত দল হাতে  ভোজালী ও পিস্তল নিয়ে ওই রাজমিস্ত্রিদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা নিয়ে বেঁধে রাখে। এর পর বাড়ি দরজা ভেঙ্গে ঘরে ঢোকে পরিবারদের মারধোর করে ওই রাতে বাড়িতে আসে পরিবারের আরো দুই সদস্য। তাদেরকে মারধোর করে ঘরে থাকা জিনিস পত্র লুঠ করে পালিয়ে যায়।

প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে সিউরি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে আসে সিউরি থানার পুলিশ। যদিও এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে  এলাকায়। প্রতিবেশীদের অভিযোগ নিরাপত্তা হীনতায় ভুগছে তারা। এখানে সেই ভাবে কোন পুলিশি টহল দাড়ি না থাকার জন্য দুষ্কৃতিরা এই ধরনের কাজ করছে বলে দাবী স্থানীয়দের। 

No comments:

Post a Comment

Post Top Ad