চলে গেলেন মহানায়কের স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

চলে গেলেন মহানায়কের স্ত্রী


শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিনে চলে গেলেন মহানায়ক উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবী।তিনি টলিউড মহলে বেনু দি নামে পরিচিত ছিল। অসুস্থজনিত কারণে মারা গেছেন তিনি। মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে পড়েছে টালিগঞ্জে। বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার  সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুপ্রিয়া দেবী। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কলকাতার একটি হাসপাতালে। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে বালিগঞ্জের বাড়িতে ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজনৈতিক, চলচ্চিত্র, শিল্পী সহ বিভিন্ন মহলের অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

মমতা ব্যানার্জি ও উত্তম কুমারের নাতি গৌরব, রাইমা, মুনমুন সেন, প্রসেনজিৎ,গৌতম ঘোষ, শংকর সহ টলিউডের অভিনেতা অভিনেত্রী, পরিচালক শেষ শ্রদ্ধা জানাতে যান।
দেখুন সেই ভিডিও..

No comments:

Post a Comment

Post Top Ad