এবারের সাগরমেলা সরকারি ভাবে ৯ তারিখ থেকে শুরু হবে । মকরের স্নান ১৪ তারিখ ভোরে । কুম্ভ মেলা না থাকায় বিগত বছরের তুলনায় তীর্থ যাত্রীদের সংখ্যা বাড়বে বলে মত সাধু সন্ততিদের। পাশাপাশি তারাপিঠ জয়দেবের মেলার থেকে বেশী তীর্থযাত্রী আনাগোনা বাড়বে । মেলার কাউনডাউন শুরু হতেই কপিল মুনির দুধারে শতাধিক সাধুর ঢল নেমেছে । গঙ্গাঘাটে জমায়েত হয়েছে ভিক্ষুক আর সাধু সন্তিদের । মেলা চত্তরে জেলা প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীদের টহল। কোথাও আবার রাজ্য পুলিশের উর্দিধারি নিরাপত্তা রক্ষী ।
স্নান ঘাটে এলসিডি টিভি থাকছে। এছাড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে। মেলা ঘিরে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি এখন তুঙ্গে। রাত দিন করে কাজ সারতে ব্যস্ত বিভিন্ন দফতরের কর্মীরা। জন স্বাস্থ্য কারিগরি দফতরের তোড়জোড় শুরু হয়েছে। গঙ্গাসাগরের অভিশপ্তদিক মুড়িগঙ্গা। পর্যপ্ত পরিমানে ভেসেল পরিষেবা থাকলেও নদীর চর পরে যাওয়া ভাটার সময় সমস্যা হবে মত তীর্থ যাত্রীদের । সে কারনে নামখানা বেনুবনের লঞ্চ পরিষেবা জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে তীর্থ যাত্রীদের আনাগোনা বেড়েছে কপিল মুনির মন্দিরে । মকর স্নান ঘিরে উন্মাদনায় পারদ চড়ছে তীর্থযাত্রীদের তরফে ।





No comments:
Post a Comment