অরিন্দম হরি: মিনাখা ব্লকের সুন্দরবন কাপের শেষ খেলাটি অনুষ্ঠিত হল বামনপুকুর কলেজ প্রাঙ্গনে। এবারে মিনাখা থানার অনর্গত বিভিন্ন এলাকার মোট ৩৬ টি দল অংশগ্রহণ করে এই খেলায়। তার মধ্যে বেশ কিছু মহিলা ফুটবল টীম কেউ দেখতে পাওয়া গেল খেলতে। আজ খেলার শেষ দিনে মোট আটটি দলের প্রতিযোগিতা হয় ফাইনাল কাপ জয়ের উদ্দেশ্যে। এদের মধ্যে চারটি পুরুষ, চারটি মহিলা দল খেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মিঁনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সেনাপতি, বিডিও সৈয়দ আহমেদ, সমাজসেবী কালাম মল্লিক সহ বিশিষ্ট জনেরা। বিডিও সৈয়দ আহমেদ জানান গত কয়েক বছরে এই খেলার উত্তেজনা বেড়েছে মানুষের মধ্যে। তিনি আরও বলেন এডুকেশন যেমন জরুরী তার সাথে সাথে শরীর চর্চার ও প্রয়োজন আছে।

No comments:
Post a Comment