অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে বিধাননগরে। ৩০ জানুয়ারি সল্টলেক সেন্ট্রালপার্ক মাঠে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র দুইদিন বাকি বইমেলা শুরু হতে। তার আগে জোরকদমে চলছে কাজ। মেলা মাঠের পাশাপাশি মাঠের সামনেও সেজে উঠছে। আজ মেলা মাঠ পরিদর্শনে আসেন বিধাননগর সিটি পুলিশের ডিসি হেড কোয়াটার অমিত জাভালগি, গোয়েন্দাপ্রধান সাবরি রাজকুমার।
জানা গিয়েছে, গিল্ড থেকে ১০০টি সিসি টিভি ক্যামেরা লাগানো হবে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে নজরদারির জন্য মেলা মাঠের বাইরেও সিসি টিভি লাগানো হবে। বইমেলায় আগত মানুষের জন্য হেল্প ডেস্ক করা হবে। এছাড়া ওয়াচ টাওয়ার করা হবে। বাসসট্যান্ড ও অটোস্টান্ড গুলোতে মোট এলইডি লাগানো হবে, বইমেলায় আগত মানুষ এলইডির স্কিনে দেখতে পারবেন কোন রুটের বাস কোথা থেকে পাওয়া যাবে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে আন্টি ক্রাইম টিম থাকবে মেলা মাঠ এবং রাস্তায় নজরদারির জন্য। এছাড়া গোয়েন্দা বিভাগের স্পেশাল অফিসার এবং মহিলা পুলিশ থাকবে সাদা পোষাকে। করুনাময়ী মেটো স্টেশনের সিড়ি ফুট ব্রিজ হিসাবে ব্যবহার করা হবে যানজট কাটাতে। গিল্ড এর বইমেলা আপস এর মধ্যে পুলিশের নানা তথ্য জানা যাবে। বাসস্টপেজ করা হবে বিকাশ ভবনের উল্টোদিকে, সিজে ১৭২ এ, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে। অটো এবং ক্যাপস এর জন্য আনন্দলোক হাসপাতালের সামনে, আরক্ষ ভবনের সামনে স্টপেজ করা হবে।

No comments:
Post a Comment