@পায়েল দেব
ক্রোমার বিষয়ে মুখ খুললেন খালিদ , জানালেন,ক্রোমাকে রেজিস্টার করা হয়েছে । আমরা তাকে নেওয়া স্থির করে ফেলেছি ।ভালো পারফর্ম করেছে, দেখার কি আছে ? মিনার্ভা ম্যাচে প্রথম একাদশে যে ক্রোমা থাকবে তার সরাসরি ইঙ্গিত," খেলতেই পারে "।সবচেয়ে বড় কথা ক্রোমা যে ফিট তা ঘোষণা করে গেলেন খালিদ ।
বারাসাত স্টেডিয়ামে রবিবার সকালে যথারীতি গা ঘামিয়ে বল ছাড়া ও বল নিয়ে দুঘন্টার বেশি অনুশীলন সারে ইস্টবেঙ্গল ।
খালিদ সাংবাদিকদের অনুশীলন শেষে আরো অনেক কথাই জানালেন ।এর মধ্যে যেমন ছিল মিনার্ভা ও চেন চো প্রসঙ্গ তেমনই ছিল আই লীগে ইস্ট বেঙ্গলের সম্ভবনার কথা যা নিয়ে কোচ বললেন ,এখনো লীগ বাকি ।ফিরে আসার সম্ভাবনা আছে ।চিন্তা পসিটিভ রেখে তিন পয়েন্ট আনতে হবে ।মিনার্ভা ভালো দল তাই এক নম্বর । আর চেন চো কে মার্ক করা হবে জানিয়ে তার বক্তব্য তার আগে নিজেদের খেলা নিয়ে ভাবতে হবে, আগের ম্যাচে দলই খেলেছে হতাশাজনক ।

No comments:
Post a Comment