দমদম বিমানবন্দরে মাদক সহ ধৃত বিদেশি । উদ্ধার হয়েছে ১৭০গ্রাম কোকেন ।ধৃতের নাম কেভিন এডওয়ার্ড জেমস্ ।ধৃত নাইজেরিয়ান বাসিন্দা ।আজ নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় । গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে ।উদ্ধার হওয়া কোকেনের মূল্য প্রায় ১কোটি টাকা ।নারকোটিক কন্ট্রোল বুরো সূত্রে খবর, কেভিন এডওয়ার্ড জেমস ৩০ সেপ্টেম্বর মুম্বই আসে। সেখানে সে জন নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে। তার কাছ থেকে কোকেন নিয়ে গতকাল সন্ধেয় মুম্বই থেকে কলকাতায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।
গ্রেপ্তারের পর গতকাল সারারাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, কলকাতায় এক ব্যক্তিকে ওই কোকেন পৌঁছে দেওয়া ছিল তার কাজ। নারকোটিক কন্ট্রোল বুরোর গোয়েন্দারা সেই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। ধৃতকে আজ তোলা হয় ব্যাঙ্কসাল আদালতে ।পুলিশ ধৃতকে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করেছে ।

No comments:
Post a Comment