বিবাদের জেরে মহিলা শ্লীলতাহানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

বিবাদের জেরে মহিলা শ্লীলতাহানি

জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ । ঘটনায় আহত দুই এবং এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশী  চার ব্যক্তির বিরুদ্ধে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার সোহাই স্বেতপুর এলাকায়। আহতরা হলেন আসাদুল গোলদার ও মমতা বিবি। আক্রান্ত  মমতা বিবির অভিযোগ , দীর্ঘ দিন ধরে একটি জমি নিয়ে প্রতিবেশী  আকছেদ আলি, জাহাঙ্গীর আলি ও জুলফিক্কার আলি , সহ বেশ কয়েক জনের সাথে ঝামেলা চলছিল। পরে সমস্যা সমাধানের জন্য সেই জমি  দেড় লক্ষ টাকার বিনিমেয় কিনে নেন তাঁরা। তা সত্বেও জমি দখল নিতে না দেওয়ার জন্য আজ দুপুরে আসাদুল গোলদার যখন মাঠে ছিল সেই সময় অভিযুক্তরা দলবল নিয়ে তার উপরে চড়াও হয়ে লোহার রড় দিয়ে বেধড়ক  মারধর করে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করে এই পরিস্থিতিতে আসাদুলের স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও মারধোর   এবং শ্লীলতাহানি  করা হয় বলে অভিযোগ । পরে পরিবারের লোকজন ছুটে এসে আসাদুলকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথ পুর হাসপাতালে ভর্তি করে।

No comments:

Post a Comment

Post Top Ad