দূর্নীতিগ্রস্হ ভারতী ঘোষ তৃণমূলের কাছে ভালো ছিল দাবি জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

দূর্নীতিগ্রস্হ ভারতী ঘোষ তৃণমূলের কাছে ভালো ছিল দাবি জয়ের

তৃণমূলের কথায় অর্কম কুর্কম করা ভারতী ঘোষ ভালো ছিল। দলের ইচ্ছায় যাকে তাকে গ্রেফতার করতেন ভারতী ঘোষ। সবং এ বিজেপি বেশি ভোট পেতেই খারাপ হল ভারতী ঘোষ। শাস্তি হিসাবে বদলী করা হয় তাকে। এরপর উনিশ থেকে বিশ হলে আপনাদেরও তৃণমূল থেকে বের করে দেবে। সেদিক থেকে বিজেপি অনেক বেশি ভালো। বিজেপিতে এসব হয় না।
বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্র থেকে রাজ্যে কোটি কোটি টাকা আসছে। সেই টাকা লুট করছে। আপনাদের কাছে পৌঁছাচ্ছে না।কংগ্রেস, সিপিএম ও তৃণমূল সবাই এক। রাজ্যে শাসক পাল্টানোর শাসন পাল্টায় নি। বিজেপি কেমন তা দেখতে এবার বাংলার শাসন ক্ষমতায় বিজেপিকে আনতে ভোট দেওয়ার আবেদন করেন টলিউডের মিষ্টি হাসির নায়ক তথা জয় বন্দ্যোপাধ্যায়। জয় আরও বলেন, উনিশ সালের মধ্যে দেশের সমস্ত গরীবের কাঁচা বাড়ি পাকা হবে। মোদী সরকার গরীবদের জন্য এ কাজ করবে বলে দাবি করেন জয় ।

আলু চাষ প্রসঙ্গে জয়ের দাবি, রাজ্যে তৃণমূল সরকার গরীব চাষিদের আলু নিয়ে কেলেঙ্কারি করছে। তৃণমূলের লোকেরাই কম দামে আলু কিনে মজুত করে বেশি দামে বিক্রি করে চাষীদের ঠকাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad