সাবওয়ে করতে গিয়ে ভি আই পি রোডে গোলাঘাটায় রাস্তায় ধস নামল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

সাবওয়ে করতে গিয়ে ভি আই পি রোডে গোলাঘাটায় রাস্তায় ধস নামল

ভি আই পি রোডের গোলাঘাটা এলাকায় রাস্তা কেটে তৈরি করা হচ্ছে সাবওয়ে। যাতে মানুষ নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারে। কিন্তু, সেই কাজ করতে গিয়েই ধস নামল রাস্তায়। লেকটাউন থেকে উলটোডাঙা যাওয়ার পথে গোলাঘাটা এলাকার সার্ভিস রোড বন্ধ করে সেখানে পাইলিং অর্থাৎ মাটিতে গর্ত করে সাবওয়েতে প্রবেশপথ তৈরির কাজ শুরু করা হয়েছে। তার জন্য মেন ক্যারেজওয়ে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তারপরও সেই মেন ক্যারেজওয়েতে দেখা গেল রাস্তার ধারে প্রায় দু’ফুট জায়গা জুড়ে ধস নেমেছে। এর ফলে যাতে মূল রাস্তার বাকি অংশে কোনও প্রভাব না পড়ে তার জন্য পুলিশের পক্ষ থেকে ওই জায়গাটিকে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। এছাড়া বিধাননগর পুলিশের পক্ষ থেকে কলকাতাগামী গাড়ি গুলিকে  এয়ারপোর্ট হলদিরাম থেকে নিউটাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজ পুলিশ জানিয়েছে, আগামীকাল থেকে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাড়িগুলিকে ভি আইপি হলদিরাম থেকে নিউটাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কিন্তু রাতের অন্ধকারে ভি আই পি রোডে যে পরিমাণ ভারী লরি যাতায়াত করে তাতে ওই জায়গার ধস আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে দ্রুত খবর দেওয়া হয় রাজ্য পূর্ত দপ্তরের আধিকারিকদের। 

No comments:

Post a Comment

Post Top Ad