দেখুন আপনিও : নজর কাড়ল অভিনব ডগ শো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2018

দেখুন আপনিও : নজর কাড়ল অভিনব ডগ শো


@পায়েল দেব
 বারাসতের শতদল সংঘের মাঠে রবিবার অনুষ্ঠিত হল কুকুরের প্রদর্শনী। ছিল বিভীন্ন প্রতিযোগিতারআয়োজন । বারাসত ক্যানাল ক্লাবের উদ্যোগে ও শতদল সংঘের বিশেষ সহযোগীতায় এদিনের অনুষ্ঠানে সাধারণভাবে চেনা জানা ও বিরল বর্গের বিভিন্ন প্রজাতির শতাধিক কুকুর অংশগ্রহণ করে। তবে তাদের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ৩টি দেশি বা স্ট্রিট ডগ। তাদের দিয়েই এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জানাগেছে ওই ৩টি কুকুরই পথ দুর্ঘটনায় তাদের একটি করে পা হারিয়ে ছিল। তাদের শুশ্রূষা করে সুস্থ করে এদিনের প্রদর্শনীতে আনাহয়।বারাসাত ক্যানাল ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষে পা দেওয়া ডগ শো উদ্বোধন করেন জেলার প্রশাসনিক আধিকারিকবর্গ ।


 সংস্থার সম্পাদক সৌরভ পোদ্দার জানান গোল্ডেন রেকটিভ্যাল, কপার স্পেনিয়াল, জার্মান শেফার্ড, ল্যাব্রাডার, রটুইলার, ব্রিগেল, হাস্কি, আমেরিকান ককার, সিটজু, ডোভারম্যান সহ আরও অনেক প্রজাতির কুকুর এদিনের প্রদর্শনীতে অংশগ্রহন করেছে। তবে এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চিয়াহুয়া প্রজাতির সবচেয়ে ছোট আকারের ও বড় মুল্যের কুকুর। উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও রানিগঞ্জ, খড়কপুর, হাওড়া, হুগলী সহ বিভিন্ন জেলা থেকে মালিকেরা তাদের কুকুর নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি ২ টি রিংএ হয়। এই প্রদর্শনীতে মোট ৮টি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে বেষ্ট অফ ব্রিড ও রিজার্ভ বেষ্ট অফ ব্রিড বিভাগ । অনুষ্ঠান শেষে ৫ জন কুকুর প্রেমীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষথেকে।ক্যানাল ক্লাবের উদ্যোগে এই অভিনব উদ্যোগের দিন তাদের মঞ্চ থেকে পথ কুকুরদের উপর অত্যাচার ও তার আইনি প্রতিকার নিয়ে আগত বুদ্ধিজীবী ও সমাজসেবীরা সোচ্চার হন ।

No comments:

Post a Comment

Post Top Ad