নিজস্ব প্রতিনিধি,শাসনঃ সিপিএমের মিছিলে তৃণমূলের হামলা।রণক্ষেত্রের চেহারা নিল শাসন এলাকায়।দশটি বাস ভাঙচুর করা হয় ঘটনায় আহত ৫০ জন সিপিএমের কর্মী সমর্থক। স্থানীয় সূত্রের খবর , শনিবার শাসনের নাঙলপোতাতে সিপিএমের মিছিল ছিল। মিছিলে যখন গৌতম দেব বক্তিতা রাখছিলেন সেই সম তৃণমূলের কর্মী সমর্থকরা আচমকা হামলা চালায়। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধোরের পাশাপাশি ইট বৃষ্টি চলে কিছুক্ষণ ধরে। এদিনের এই মিছিলে দেগঙ্গা থেকে দশটি বাসে করে সিপিএমের সমর্থকরা যায়।
তাদের উপরে হামলা চলে। দশটি বাস ভাঙচুর করা হয় । পাশাপাশি পাঁচটি ভাঙা বাসে উঠে কর্মীরা পালিয়ে দেগঙ্গার বিশ্বনাথ পুর হাসপাতালে হাজির হয় রক্তাক্ত অবস্থায়। পঞ্চাশ জন আহত হয়েছে যারা দেগঙ্গার বাসিন্দা । কাউকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আবারও কাউকে অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছে। ঘটনায় শাসন থানার পুলিশকে একাধিকবার জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ ।

No comments:
Post a Comment