বুধবার ভাঙড়ে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে ভাঙড়ে নতুন হাটে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হল সিএন নিউজের গাড়ি। আক্রান্ত হলেন সাংবাদিক অনুপম পাত্র ও ক্যামেরাম্যান শিবু পাল।
বুধবার সারাদিন ধরে ভাঙড়ের বিদ্যুৎ সাব স্টেশন এলাকা থমথমে এবং উত্তেজনা ছিল। বিকালে আবার উত্তপ্ত হয়ে উঠল সাব স্টেশন সংলগ্ন নতুনহাট। জমি কমিটির অভিযোগ, শাসকদলের দুষ্কৃতী বাহিনী নতুনহাট গাজীপুর, খামারআইট মোড়ে তান্ডব শুরু করে। জমি আন্দোলন কারিদের লক্ষ করে বোমা ও গুলিও চলায়। ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়িতে। তার মধ্যে বৈদ্যুতিন মাধ্যমের গাড়িও রয়েছে। জমি কমিটির আরও অভিযোগ, তৃণমূলের দূষকৃতী বাহিনী আমাদের গণ সমাবেশ
বানচাল করতে এই তান্ডব চালাচ্ছে। তবে জেলা পুলিশের বক্তব্য, সংবাদ মাধ্যমে প্রচারিত ছবি আগের। এখন সেই উত্তেজনা নেই ভাঙড়ে।উদ্দেশ্যমুলক ভাবে এই ছবি ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আরাবুল ইসলাম বলেন, "আমরা এলাকায় কোন সন্ত্রাস করিনি, নকশাল মাওবাদীরা এলাকা উত্তপ্ত করার জন্য ভুল প্রচার করছে।"তিনি আরও বলেন, "আমরা ক্ষমতাশালী দল মনে করলে ওদের কে এলাকা থেকে বার করে দিতে পারি কিন্তু আমরা গন্ডগোল হক চাই না।"
এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, "পুলিশ এবং শাসকদল এক যোগে এই আন্দোলন কে ভাঙ্গার চেষ্টা করছে।আমাদের গণ সমাবেশ কে বানচাল করার জন্য আরাবুল বাহিনী এলাকায় তান্ডব চালাচ্ছে।আমরা পাল্টা প্রতিরোধে তৈরি আছি।"

No comments:
Post a Comment