মৃন্ময় নস্কর, বারুইপুর: তিন তালাক নিয়ে যখন দেশ উত্তাল তখন তালাক দিতে রাজি না হওয়ায় শ্বশুর বাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে মারধোর করে তার ডান হাতে ঝলন্ত বিড়ি দিয়ে ছ্যাকা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তার স্বামীর বিরুদ্ধে । প্রতিবেশীরা গৃহবধূর আর্ত নাদে তাকে বাঁচাতে এলে অভিযুক্ত স্বামী এলাকা থেকে চম্পট দেয় ।ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বারুইপুর থানার উত্তর রানা এলাকায় । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই গৃহবধূকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয় । গৃহবধূ নুর নেহার বিবি তার স্বামী অভিযুক্ত সাবির সরদারের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর থেকে পলাতক স্বামী সাবির সরদার । এই প্রসঙ্গে জানা যায় ,বারুইপুরের উত্তর রানার গৃহবধূ নুর নেহার বিবির সাথে ৬ বছর আগে কেয়াতলা সূর্য পুরের সাবির সরদারের দেখা শোনা করে বিয়ে হয় । তাদের ১ ছেলে ও এক মেয়ে আছে । সাবির সরদার পেশায় মাংসের দোকানের কর্মী । নুর নেহার বিবির অভিযোগ , বিয়ের পর থেকেই আমি অসুস্থ এই শুনিয়ে আমাকে মারধোর করতো ,শাশুড়ির উসকানিতে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত ,বিয়ের সময় ৩০ হাজার টাকা পন নিয়েছিল ,৫-৬ মাস আগে আমাকে মারধোর করে স্বামী আর শাশুড়ি দুই শিশু সহ আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় ,আমাকে তালাক দেবার জন্য চাপ দিতে থাকে ।
আমি বারুইপুর থানায় এর আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম । এর সাথে নুর নেহার বিবির অভিযোগ , বাপের বাড়ীতে আমি থাকা কালিন মঙ্গলবার সকালে আমার স্বামী বাড়ীতে চড়াও হয়ে ঘরে ঢুকে আমাকে মারধোর করে আমাকে তালাকের জন্য চাপ দেয় ।আমার স্বামী লুকিয়ে আর একটা বিয়ে করেছিল তার জন্য আমাকে তালাকের জন্য চাপ দিতে থাকে । আমি তালাক দিতে রাজি না হউয়ায় আমার স্বামী জলন্ত বিড়ি দিয়ে আমার ডান হাতে ছ্যাকা দিয়ে দেয় , আমাকে মেরে ফেলার হুমকি দেয় । থানায় অভিযোগ দায়ের করেছি । এই ঘটনায় নিন্দা শুরু হয়েছে এলাকায় ।

No comments:
Post a Comment