দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী


সকালে কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাইক আরোহী মৃত দুই।   ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি রোড সংলগ্ন মধ‍্যমপুরের কাছে। রাজমিস্ত্রির কাজে যোগদেওয়ার জন‍্যে দন্ডিরহাট ফুলবাড়ির নিজ বাড়ি থেকে টাকির উদ্দেশ্যে রওনাদেয় জামাই ও শশুর। মধ‍্যমপুরের কাছে সামনের দিকদিয়ে গাড়ি আসছে দেখে  বাদিকে রাস্তার উপর কাঠের গুড়ি থাকায় দাড়িয়ে যায়। এমতাবস্থায় পিছন থেকে আসা দ্রুত গতির বালি বোঝাই লরি সজোরে ধাক্কা মারে।

ঘটনা স্থলেই মৃত্যু হয় শশুর মাজেদ গাজীর(৪৩) এবং অহত আবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে এলে জামাই মিজানুর হোসেন(১৮)কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন‍্যে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এদের মাথায় কোন হেলমেট ছিলনা।এলাকাবাসীদের অভিযোগ ঐ চত্তরে করাতকল থাকায় বেশিরভাগ সময় রাস্তার পাশে কাঠের গুড়ি ফেলে রাখা থাকে।যার জেরে এই বিপত্তি।

No comments:

Post a Comment

Post Top Ad