কলকাতায় ডাইরিয়ার কারণ হিসাবে ধরা পরেছে অপরিস্রুত পানীয়জলের ব্যবহার । তাই নবান্নর তরফে জরুরী বৈঠক করে জেলায় জেলায় প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।সেমতই আজ দুপুর ১টা নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকায় গোপন অভিযান চালায় উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও জেলা ফুড সেফটি বিভাগ এবং লিগ্যাল মেটালজি ডিপার্টমেন্ট । তারা হানা দিয়ে বন্ধ করলো "আলো এ্যাকোয়া" নামে একটি ভুয়ো জলের কারখানা ।সিল করা হয় কারখানাটি ,উদ্ধার বহু জলের ব্যারেল ,খালি ব্যারেল ,ক্যাপ ও ক্যামিক্যাল । মিনারেল জলের নামে চলতো পাতি জলের কারবার ।
জলের কারখানা তৈরি ,জলের গুনগত মান বা জলের লিগ্যাল ছাড়পত্র এমনকি ব্যবসায়ের ট্রেড লাইসেন্স কোনও কিছুই ছিল না, এমনটাই সুত্রের খবর।

No comments:
Post a Comment