জয়ন্ত সাহা,আসানসোল: অনশন করে বিক্ষোভ দেখালেও মন গলছে না কর্তৃপক্ষের।তবুও আশা ছাড়ছেন না দাবীতে অনড় থাকা কর্মীরা।
গত বুধবার থেকে অস্থায়ী সাফাই কর্মীরা তাদের চাকরী পুর্নবহাল ও স্থায়ী করনের দাবীতে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রবেশ দ্বারের সামনে বিক্ষোভ অনশনে বসে আছেন।তাদের দাবী, ন্যায় সংগত বলে জানায় আসানসোল নর্থ ব্লক তৃনমূল কংগ্রেসের সমর্থন কর্মীরা।গত একুশে ফেব্রুয়ারী ভাষা দিবসে অনশন মঞ্চ থেকে অভূতপূর্ব ভাবে ভাষা দিবস স্মরন করে অন্যান্য নজির গড়েছিল এই অনশন মঞ্চে,এত কিছু করার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের।
শুক্রবার সকালে আসানসোল নর্থ ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি উৎপল সিনহার নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবং কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি দিতে চান কিন্তু কর্তৃপক্ষ দেখা করতে ও স্মারকলিপি নিতে অস্বীকার করেন ।দেখা করলেন না কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট।
এতে ক্ষুব্ধ হয়ে যান শাসক দলের সভাপতি উৎপল সিনহা।তিনি জানান, তাদের দাবী যে সব স্থানীয় যুবকরা কাজ করছে তাদের নতুন টেন্ডার হলেও তাদের কাজ পুর্নবহাল করতে হবে,তাদের দাবী মানা না হলে আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।


No comments:
Post a Comment