ডুপ্লিসিটি: হাসপাতাল রোগীর থেকে টাকা তোলা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 23 February 2018

ডুপ্লিসিটি: হাসপাতাল রোগীর থেকে টাকা তোলা!




স্নেহা চক্রবর্তী,বীরভূম: এবার খোদ সুপার স্পেশালিটি হাসপাতালে বসে ডায়ালিসিস রোগীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো ওই বিভাগের কর্মীর বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে ওই বিভাগের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মী।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালের সুপার সুবোধ কুমার মন্ডল।এমনি ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।


অভিযোগ, পি পি মডেলের ন্যায্যমূলের ডায়ালিসিস পরিষেবা দেওয়া শুরু করেছিলো রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল।কিণ্তু বেশ কয়েক দিন ধরে অভিযোগ উঠছিলো ওই বিভাগের কর্মী শুভেন্দু ঘোষ রোগীর আত্মীয় কাছ থেকে চার হাজার একশো টাকা নিচ্ছিলো।শুক্রবার এক রোগীর আত্মীয়ের কাছে টাকা চায়, সেই সময় শুভেন্দু ওই আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়ার ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরার ধরা পড়ে।এরপর রোগীর আত্মীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়।তাদের বিক্ষোভের জেরে টাকা ফেরত দেয় শুভেন্দু বাবু।যদিও এই টাকা ক্যাথিটার লাগাতে নিয়েছিলো বলে দাবি করেন তিনি।এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল সুপার লিখিত অভিযোগ পেলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

No comments:

Post a Comment

Post Top Ad