সাবধান: ব্লু প্রিন্টে আতঙ্ক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2018

সাবধান: ব্লু প্রিন্টে আতঙ্ক!


নিজস্ব প্রতিনিধি: বিজেপির কর্মীরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, কারণ তারা ভারতমাতার সন্তান। আর ভারতমাতা হচ্ছেন আমাদের মা।শাসকদলরা দিনের পর দিন ধরে বিজেপির উপর হামলা চালিয়ে চলেছে। কিন্ত এর সব হিসেব গেরুয়া ডায়েরিতে তোলা হচ্ছে। সময় আসলে ঠিক এর সুদে আসলে তোলা হবে। ঠিক এই কথাতেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে কোথায় কার পোস্টিং হবে, কোথায় কে গুণ্ডামি করবে তার সব কিছু আগাম চলে এসেছে ব্লু প্রিন্টের মাধ্যমে।থানায় থানায় ও মস্তান মহিলাদের কাছে তা ইতিমধ্যে চলে গিয়েছে। আর ঠিক সেই মতই পুলিশ ও মস্তানরা কাজ সারবে। কিন্ত অপেক্ষা করুন এর পর গেরুয়া প্রিন্টও আসবে ভোটের আগে। এখন শাসকদল পঞ্চায়েত ভোট ধরে রাখতে ব্যস্ত, আর গেরুয়ারা দখল করতে।

প্রসঙ্গত জয়বাবু আইলভইউ স্পেশালিস্ট হলে কি হবে তিনি বর্তমানে দাপুটে নেতার প্রথম সারির একজন। তাঁর একের পর এক সভাতে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে রীতিমত ভয়ে আছেন শাসক দলের নেতারা। এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্রে।

জয় বলেন,সাধারণ মানুষ চায় নিরাপত্তা, সুযোগ সুবিধা, ড্রেন পাকা, রাস্তাঘাট ভালো এসব।কিন্ত কা তারা পাচ্ছে না তৃণমূলকে ভোট দিয়ে। অথচ বিজেপি দলকে সাম্প্রদায়িক বলে তকমা দিয়ে চলেছে। কারণ তারা হিন্দু নিয়ে মাতামাতি করে। জয় বলেন, আমরা থাকি হিন্দুস্তানে ফলে হিন্দু হিন্দু করব না তো কি করব? হিন্দু বাঙালির ৮২ শতাংশ ভোটে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়েছেন অথচ তিনি মুসলিম তোষণ করেন কারণ তাঁর ধারণা মুসলিমদের ভোট পেয়েই তিনি জয়লাভ করেছেন ,ক্ষমতায় এসেছেন কিন্ত তা সম্পূর্ণ ভুল।
কয়েক মাস আগে ধূলাগড়ে যে হিংসা ঘটনা ঘটল মন্দির ভাঙচুর, মন্দিরে প্রস্রাব, হিন্দুদের বেধড়ক মারধর করা হয়েছে তাতে মমতা ব্যানার্জী নিশ্চুপ কারণ প্রতিবাদ করলে তাঁর মুসলিম ভোট চলে যাবে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসাত্মক ঘটনাগুলি নিয়ে তীব্র কটাক্ষ করলেন গেরুয়া শিবিরের দাপুটে ফিল্মি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad