জয়ন্ত সাহা, আসানসোল: কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবীতে আন্দোলনের পথে নামলো আদিবাসী কো-অডিনেশন কমিটির সদস্যরা।
সম্প্রতি ১৭ই ফেব্রুয়ারী দঃ দিনাজপুরের কুশমাণ্ডিতে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতই ঘৃণ্য ,এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়৷তারই প্রতিবাদে পথে নামলো আদিবাসী কমিটি৷শুক্রবার আসানসোলের বি এন আর মোড়ে জমায়েতের মাধ্যমে আসানসোল-দুর্গাপুর আদিবাসী কো-অডিনেশন কমিটির সদস্যরা কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সামিল হয়৷
কমিটির সেক্রেটারি মতিলাল সোরেন জানান, নির্ভয়া কাণ্ড সংবাদ মাধ্যমগুলিতে প্রচার পাওয়ার জন্য ও সঠিক বিচারের আশায় এই আন্দোলনে পথে নামা হয় কিন্তু কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে৷দেশের বিচার ব্যবস্থার প্রতি তারা সম্পূর্ণ আস্থা রেখেও জানাচ্ছেন বিচার ব্যবস্থাকে তরান্বিত করা হোক৷একই সাথে সমস্ত অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক৷এ কারণে তারা আসানসোলের বি এন আর মোড় থেকে মিছিল শুরু করে মহকুমা দপ্তরে গিয়ে মহকুমা শাসকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীকে গণ স্বাক্ষর সম্বলিত একটি পত্র প্রেরণ করতে চান৷


No comments:
Post a Comment