চাঁদা তোলার নামে মহিলা,যুবকদের মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 23 February 2018

চাঁদা তোলার নামে মহিলা,যুবকদের মারধর




মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফুটবল প্রতিযোগীতার চাঁদা তোলাকে কেন্দ্র করে মহিলা ও যুবকদের মারধরের অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং এর উত্তরভাগ ব্রিজের কাছে।

জানা গিয়েছে,  শুক্রবার সকালে সুন্দরবন সোনাখালির আত্মীয়ের বাড়ি থেকে বোলেরো গাড়ি চড়ে ক্যানিং এর দিক থেকে কুলপি রোড ধরে ফিরছিল সন্তোষপুরের এক পরিবার।  ঠিক এমন সময় উত্তরভাগ ব্রিজের কাছে উত্তরভাগে লোক সংঘের কিছু সদস্যরা চাঁদার জন্যে ওই বোলেরো গাড়িটি  দাঁড় করানোর চেষ্টা করে । কিন্ত গাড়িটি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে স্পীড বেকার থাকার জন্য চলন্ত গাড়িটি আসতে হয়ে যায়। তখন লোক সংঘের সদস্যরা গাড়িটিকে পিছন থেকে তাড়া করে এবং  ওই বোলেরো গাড়িটি লক্ষ করে গাড়িটির কাঁচ ইট মেরে ভেঙ্গে দেয়। এরপর ওই গাড়ির ভেতরে বসে থাকা মহিলাদের ও যুবকদের গাড়ি থেকে নামিয়ে মারধর  করে করে বলে অভিযোগ।সূত্রের খবর, গাড়িটিতে থাকা  দুইজন মহিলা ও দুইজন পুরুষ আহত হয়। আহত মহিলারা হলেন  এলেহার বিবি(৬৩) ফিরোজা বিবি(২৫) ও যুবকরা হলেন রেজাউল(১৪) মহি রহমন লস্কর।

তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়।পরে আহতরা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad