গৌতম খুনে নয়া মোড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

গৌতম খুনে নয়া মোড়


মধ্যমগ্রামে প্রোমোটার গৌতম দে সরকার ওরফে ঢাকাই গৌতম  কে খুনের ঘটনায় উত্তর চব্বিশ পরগণা জেলা   অবশেষে খুনের  চোদ্দো দিন পরে  আরো   তিনজন কে গ্রেপ্তার করল । ভিকি রনি ও বিশ্ব নামে তিন অভিযুক্ত  কে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যকেই মূল অভিযুক্ত টুবাই মোদকের  সহযোগি।মাদক সহ টুবাই  ঘনিষ্ঠদের  গ্রেফতার করা হয়েছে।

 অভিযোগ ক্রমে এদের তিনজনেরই   যোগ রয়েছে গৌতম খুনের ঘটনায়। কিন্তূ গত দুই  ফ্রেব্রুয়ারী শুক্রবার সকাল দশটা নাগাদ  সেলুনের মধ্যে  গৌতম খুনের ঘটনায় মূল অভিযুক্ত  টুবাই  মোদকের কেশাগ্র  এখনো স্পর্শ করতে পারে নি পুলিশ । মধ্যমগ্রামে  প্রোমোটার খুনের পরেই  টুবাই সহ প্রায় পনের জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল  গৌতমের পরিবার। টুবাই সহ এক গুচ্ছ   অভিযুক্ত থাকলেও পুলিশ দীর্ঘ দুই পক্ষ কালে কেবল  গ্রেফতার করতে পেরেছিল খুনে গৌতমকে  আততায়ী দের চেনানোর জন্য থাকা কুরু বোস ও খুনের সঙ্গে সরাসরি যোগসাজশ থাকার প্রাথমিক অভিযোগ না থাকা শিবু কে । চোদ্দো দিন পরে  তিন জন কে গ্রেফতার করে পুলিশ কিছুটা হলেও সাফল্যের মুখ দেখল ।তবে মূল অভিযুক্ত টুবাই এখনো অধরা॥

No comments:

Post a Comment

Post Top Ad