নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: স্কুলের দেওয়া আয়রন টেবলেট খেয়ে অসুস্থ অনেক ছাত্রী। আতঙ্কিত পরিবার।
গাইঘাটার ধর্মপুকুর ২ নং পঞ্চায়েতের অন্তরগত তরঙ্গআটী হাই স্কুলে ছাএীদের সাপ্তাহিক আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ বেশ কিছু ছাএী কৃষ্ণা রায় (নবম),জয়ন্তী রায়(অষ্টম),রাবেয়া খাতুন(সপ্তম),পিউ রায়(সপ্তম),সুজেতা মন্ডল(সপ্তম),মনিষা মন্ডল(সপ্তম),রমা কান্ধি(ষষ্ঠ) এদের প্রত্যেকেরই ঔষধ খাবার পর থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা আর শ্বাসকষ্ট হচ্ছিল স্হানীয় বাসিন্দারা স্কুলে গিয়ে তরিঘরি হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়।
পাশাপাশি আরো কিছু ছাত্রিকে চাঁদপারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়ছে। কি কারনে এই ভাবে অসুস্থ হয়ে গেল এত ছাত্রী তা খতিয়ে দেখছে ডাক্তাররা।

No comments:
Post a Comment