পঞ্চায়েত ভোটের গুরু দায়িত্ব পেল মুকুল রাহুল জুটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

পঞ্চায়েত ভোটের গুরু দায়িত্ব পেল মুকুল রাহুল জুটি


পঞ্চায়েত ভোটে বিজেপির নয়া সমীকরণ, মুকুল রাহুলের জোড়া হুলে পঞ্চায়েতের গেরুয়া যাত্রা শুরু করতে চলেছে বিজেপি।

 বিজেপির পঞ্চায়েত ভোট কমিটির আহ্বায়ক এবার মুকুল রায় ৷কলকাতায় শনিবার বিজেপির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গি, শিবপ্রকাশ, বাবুল সুপ্রিয়র মতো বিজেপি-র হেভিওয়েট নেতারা। দায়িত্ব পাওয়ার পর মুকুল রায় বলেন, ‘‘ পঞ্চায়েত ভোটই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ৷ ’’ অসুস্থতার জন্য পঞ্চায়েত ভোটের দায়িত্ব থেকে দিলীপ ঘোষকে  অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো রাজ্য বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে ৷



 বিজেপিতে এটাই মুকুলের প্রথম গুরুদায়িত্ব। সেইসঙ্গে কো চেয়ারম্যান করা হল শমীক ভট্টাচার্যকে ৷ দিলীপ-রাহুল-কার্যত অভিভাবক ভূমিকায় থাকছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৷ ভোটের কাজে তদারকি করবেন তাঁরা ৷ বিজেপি-র ১৬ জনের কমিটি তৈরি হয়েছে ৷ ৪ জন সাংসদ এবং ৬ জন সাধারণ সম্পাদক রয়েছেন ওই কমিটিতে ৷

No comments:

Post a Comment

Post Top Ad