শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড মহল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2018

শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড মহল


শনিবার রাত ১১টা৩০ নাগাদ দুবাইয়ে হার্টজনিত কারণে হঠাৎ মারা যান বিখ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে তিনি মারা যান। এই ঘটনায় গভীর মর্মাহত গোটা বলিউড মহল থেকে বিভিন্ন মহল।জানা যায়, দুবাইয়ে পারিবারিক এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে মারা যান তিনি। তিনি ৩০০টি সিনেমা করে কাঁপিয়ে দিয়েছিলেন গোটা বলিউড মহলকে। রুপ কি রানি, মিস্টার ইন্ডিয়া,চালবাজ, চাঁদনী, চরকা রাজা, ইংলিশ ভিংলিশ, মম ইত্যাদি বহু সিনেমা করেছিলেন তিনি। তাঁর হঠাৎ চলে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে অনুগামীদের মধ্যে।


১৯৬৩ সালের ১৩ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার শ্রীদেবী। ১৯৭৫ এ "জূলি" সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। "হিম্মতয়ালা" ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর তাঁর ঝুলিতে জমা হয়েছে একের পর এক হিট সিনেমা।  "তোফা","মাস্টারজি","নজরানা","মিস্টার ইন্ডিয়া","চাঁদনি" র মত ছবিতে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। 
চলচ্চিত্র কেরিয়ারে একাধিক পুরস্কার রয়েছে তাঁর।  পাঁচবার জিতে নিয়েছেন "ফিল্ম ফেয়ার অ্যাওর্য়াড"। ২০১৩ সালে পেয়েছেন ভারত সরকার প্রদত্ত "পদ্মশ্রী" পুরস্কার।

শুধুমাত্র অভিনয় নয়, একাধিক ছবিতে প্রযোজনাও করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad