সীতারামপুরে পর পর তিনটি বাড়িতে দু:সাহসিক চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

সীতারামপুরে পর পর তিনটি বাড়িতে দু:সাহসিক চুরি



জয়ন্ত সাহা,আসানসোল: শনিবার ভোররাতে আসানসোল সীতারামপুর অঞ্চলের মসজিদ পাড়াতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে৷মোবাইল সহ নগদ অর্থ মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার উপর খোয়া গিয়েছে বলে অভিযোগ গৃহকর্তাদের৷ আলতাভ খান, হেজু সিং ও স্থানীয় সাংবাদিক সরফরাজ আনসারি তাদের বাড়িতে চুরি হওয়ার অভিযোগ দায়ের করেছেন নিয়ামাতপুর ফাঁড়িতে৷

প্রাথমিকভাবে অনুমান, ভোররাতের দিকে ঘুমানোর সুযোগে ছাদের সিঁড়ির দরজা খোলা থাকায় কোনো ছিঁচকে চোর বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে৷বালিশের তলা থেকে মোবাইল আলমারি খুলে নগদ অর্থ এবং পকেটের মানিব্যাগ থেকেও নগদ অর্থ ও নিয়ে গিয়েছে চোরে৷সরফরাজ আনসারি জানিয়েছেন,তার বাড়ি থেকে চারটে এনড্রয়েড ফোন ও নগদ পনেরো হাজার টাকা খোয়া গিয়েছে,পাশাপাশি আলতাভ বাবু জানিয়েছেন তার বাড়ি থেকে একটি মোবাইল সহ পাঁচ হাজার টাকা ও হেজু সিং এর বাড়ি থেকে কিছু নগদ অর্থ খোয়া গিয়েছে বলে অভিযোগ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad