মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফের মারাত্মক গাড়ি দুর্ঘটনা। চিংড়িঘাটার ঘটনা থিতিয়ে যাওয়ার আগেই গেল আরও একটা টাটকা প্রাণ। এবার শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে, সোনারপুরে, ঘটল ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। এবার মৃত্যুর বলি খোদ পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু সোনারপুর থানার সাব ইন্সপেক্টরের।
সকালে বাইক নিয়ে ডিউটির উদ্দেশে রওনা দিয়েছিলেন এসআই রাজেশ দাস। বৈকুন্ঠপুরের কাছে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা । সকাল আট টায় আর টি ডিউটি ধরার তারা ছিল তাই সামনে থাকা লরিকে ওভারটেক করতে গিয়ে পিছনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর জখম অবস্থায় পরে থাকে। পরে সোনারপুর থানাতে খবর দিলে পুলিশ এসে সোনারপুর থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় তাকে সুভাসগ্রাম গ্রামীন হাসপতালে নিয়ে গেলে তাক মৃত বলে ঘোষণা করে।
চালক পলাতক। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। এসআই-এর মৃত্যু ঘিরে এলাকা থমথমে চেহারা নিয়েছে। মৃত দেহ ময়নাতদন্ত পর। বারুপুর জেলা পুলিশের তরফ থেকে রাজেশ বাবুকে গার্ড অফ অনার দেওয়া হয়। দেওয়ার পর মৃত দেহটির পরিবারের হাতে তুলে দেয়। এর পর বাড়ির লোকজনেরা মৃত দেহটি নিয়ে রানঘাটের বাড়ি নিয়ে গেলে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে । তিনি রেখে গেলেল বৃদ্ধা মা ফুলেশ্বরি দাস ছেলে ১৫ বছরের রহিত দাস ও স্তী তৃপ্তি দাসকে।

No comments:
Post a Comment