মুখ্যমন্ত্রীকে গালিগালাজ!সেই কারণে যা হল ক্যানিংয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2018

মুখ্যমন্ত্রীকে গালিগালাজ!সেই কারণে যা হল ক্যানিংয়ে

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: আমরা আক্রান্তের মাইক প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ক্যানিং বাসস্টান্ড চত্বরে।ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন এক তৃণমূল সর্মথক।আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।আহতের নাম রাকেশ দেবনাথ। আহত আমরা আক্রান্তের চার কর্মীও।

     বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ক্যানিং বাসস্টান্ড এলাকায়।তৃনমলের ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাসের অভিযোগ, মাইকে প্রচারের নামে বাসন্তীর ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করছিল কয়েক জন যুবক। আমাদের ছেলেরা তার প্রতিবাদ করলে মাইকের মাইক্রোফোন দিয়ে আমাদের সমর্থক দের চোখে আঘাত করে।চোখ ফেটে রক্ত বের হয়ে যায়। এরপর শুরু হয় বচসা।বাসন্তীর ঘটনা নিয়ে ক্যানিং য়ে মিথ্যা প্রচার করা কে কেন্দ্র করে এই গন্ডগোল।

             ঘটনার পর পুলিশ আসে এলাকায় আক্রমনের মুখে পড়েন আমরা আক্রন্তের নেতা অম্বিকেশ মহাপাত্র ও। ক্যানিং থানার ওসি আশিস দাস অম্বিকেশ বাবুকে  উদ্ধার করে থানায় নিয়ে যায়।এরপর তৃনমূলের অভিযোগের ভিত্তিতে আমরা আক্রান্তের ৬ জনকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। তাদের কর্মীদের ও মারধর করা হয়েছে বলে দাবি অম্বিকেশ বাবুর।

No comments:

Post a Comment

Post Top Ad