হলদিয়া মেলাতে চাঁদের হাট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2018

হলদিয়া মেলাতে চাঁদের হাট





চাঁদনী,হলদিয়া: হলদিয়া পুরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল হলদিয়া মেলা। রানীচকের সংহতি ময়দানে এদিন সন্ধেয় মেলার সূচনা করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক রশ্মি কমল, পুলিস সুপার ভি সোলেমান নেশাকুমার, কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনিদ কুমার সহ হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টরা। এবার ১৮  ফেব্রুয়ারী পর্যন্ত চলবে হলদিয়া মেলা। মেলার প্রতিদিন সন্ধেয়  সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন একঝাঁক বলিউড ও টলিউডের শিল্পীরা থাকছেন তেমনি প্রতিদিন আয়োজন রয়েছে বিভিন্ন সেমিনার, আলোচনাসভা, খেলাধুলার। এছাড়াও মেলার উৎকর্ষতা বাড়াতে একই মাঠে আয়োজন করা হয়েছে বইমেলা, কৃষিমেলা, বাণিজ্য মেলায় আয়োজন। রয়েছে বিভিন্ন শিল্পগোষ্ঠীর স্টল। 
শুরুতেই মেলায় দর্শকের ভিড় ছিল নজরকাড়া। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ছাড়াও এই মেলার প্রতিটি সন্ধেয় দর্শকের মনোরঞ্জনের আসছেন আশা ভোঁসলে , কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, নেহা কক্কর, হিমেশ রেশমিয়া থেকে শুরু করে একঝাঁক শিল্পী। সব মিলিয়ে এই মেলাকে ঘিরে তারকা সমাগম ঘটতে চলেছে হলদিয়াতে।
এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে হলদিয়ায় শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন। আগামী দিনে আরও একাধিক বিনিয়োগ হবে বলেও জানান। হলদিয়া শিল্পাঞ্চলে অসামাজিক কার্যকলাপ রুখতে এদিন জেলা পুলিসের নতুন কর্মসূচি 'স্পর্শ'র উদ্বোধন করেন মন্ত্রী। এই কর্মসূচিতে হলদিয়ার প্রতিটি ওয়ার্ডে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিসরা সাইকেলে চেপে এলাকায় টহল দেবেন। তাঁদের গাইড করবেন মোবাইল অফিসার। রাতে টহল দেওয়া ছাড়াও স্পর্শের কর্মীরা দিনের বেলায় অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের নানা কাজে সহযোগিতা করবেন। এদিন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিসদের হাতে তুলেদেন সাইকেল, টর্চ আর লাঠি।

No comments:

Post a Comment

Post Top Ad