শুক্রবার নজরুল মঞ্চে পঞ্চায়েতের আগে রণকৌশল নিয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ’, পরীক্ষার আগে মাইক্রোফোন ব্যবহার বন্ধ, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে কর্মীদের। পাশাপাশি তিনি বলেন, মাইক ব্যবহার না করে মিছিল। কোনও পুরোনো কর্মীকে যেন বঞ্চিত না করা হয়, সেদিকে নজর রাখতে হবে।
পঞ্চায়েত নিয়ে বলেন, পঞ্চায়েতে ঠিকাদারি করা চলবে না। কোনও ব্যক্তির কথামতো দল চলবে না। জেলার নেতা যা বলবেন সেটাই হবে না। দলের জন্য যা ভাল সেটাই করতে হবে।
এদিন মুখ্যমন্ত্রী দলের নেতাদের সতর্ক করলেন। পাশাপাশি সোশাল মিডিয়ায় জোর দিতে হবে যাতে অপপ্রচার না করতে পারে। বাংলায় ৩০ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি,
৩_লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে’
কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী কত প্রকল্প’ সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করুন।
দেশে এখন সম্পূর্ণ অরাজকতা চলছে’
তোমার টার্গেট বাংলা হলে আমাদের লালকেল্লা’
*পঞ্চায়েত ভোট আপনারা সামলান*
*দিল্লির লড়াইটা আমি দেখে নেব*
ঘোষণা সবার প্রিয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যসভায় বাংলা থেকে তৃণমূলের চার প্রার্থী:
১. শ্রী নাদিমুল হক
২. শ্রী শুভাশীষ চক্রবর্তী
৩. শ্রী আবির বিশ্বাস
৪. ডঃ শান্তনু সেন
পঞ্চম সিটে কংগ্রেস প্রার্থী শ্রী অভিষেক মনু সিংভিকে সমর্থন করবে দল।


No comments:
Post a Comment