স্বেচ্ছামৃত্যুর অধিকারে সম্মতি জানাল সুপ্রিম কোর্ট। বেশ কিছু নির্দেশিকা মানলে তবেই পাওয়া যাবে এই অধিকার। মৃত্যু যন্ত্রণায় ভুগছেন এমন ব্যক্তি যাঁদের বেঁচে থাকার কোনও সুযোগই নেই তাঁদের স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে মামলা করেছিল একটি এনজিও। সেই মামলাতেই আজ এই সম্মতি দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বক্তব্য, সম্মানের সঙ্গে মৃত্যু মানুষের অধিকার।
তবে ওই স্বেচ্ছামৃত্যুতে সম্মতি থাকতে হবে পরিবারে সদস্যদের। পাশাপাশি এবিষয়ে উইলও করে রাখা যাবে। কারণ ভবিষ্যতে তিনি যদি কোমায় চলে যান তাহলে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে না। সেকথাটি উইলে লিখে যাওয়ার সুবিধা পাবেন ওই ব্যক্তি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ এই রায় দেয়। গত বছরের ১১ অক্টোবর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, শান্তিতে মৃত্যুর অধিকারের সঙ্গে বেঁচে থাকার অধিকারের কোনও তফাৎ নেই।

No comments:
Post a Comment