চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মহিসাদল থানার মহিষাদলের দাঙ্গা মোড়ে ডাব বোঝাই লরি পেছাতে গিয়ে ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মারলে পোষ্ট ভেঙ্গে এক মহিলার গায়ে পড়ে মৃত্যু হয়। উত্তেজিত জনতা ট্রাক ভাঙ্গচুর করে।এলাকাই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
জানা গিয়েছে, ডাব বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্ট ও এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। শুক্রবার রাত্রি ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার দাঙ্গামোড়ে। মৃত মহিলার নাম অরুনা জানা(৬৫)। স্থানিয় কলনী মার্কেটে বাড়ি। মহিলার মৃত্যু ঘটনায় ক্ষুব্দ জনটা ট্রাকে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মহিষাদল থানার বিশাল পুলিশবাহিনী। আগুন নেভানোর জন্য নিয়ে আসা হয় দুটি দমকল। প্রায় এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।
স্থানিয় সূত্রে জানা গিয়ে উত্তর প্রদেশ থেকে একটি ট্রাক এলাকা থেকে ডাব নিয়ে যাচ্ছিল। গেঁওখালী চৈতন্যপুর সড়কে দাঙ্গামোড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে প্রথম রাস্তার ধারে ইলেট্রিক পোস্টে ধাক্কা মারে। ইলেট্রক পোস্ট ও ট্রাক মহিলার গায়ে পড়ে। চাপা হয়ে মহিলার মৃত্যু হয়। মহিলাটি স্থানি মন্দির পুজো দিতে যাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনায় পড়েন তিনি।

No comments:
Post a Comment