বৌমাকে আত্মহত্যার প্ররোচনা! ধৃত শাশুড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

বৌমাকে আত্মহত্যার প্ররোচনা! ধৃত শাশুড়ি



বৌমাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শাশুড়ি।                                                                                       জানা গিয়েছে, এক বছর আগে উত্তর ২৪ পরগনার বাগদা নেতজীপোল্লী তন্ময় ঘোষের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় নদীয়া জেলার হাঁসখালী থানার শিলবেরিয়া গ্রামের কৃষিজীবী নিমাই ঘোষের ছোট মেয়ে ১৯ বছরের রিংকু ঘোষের l অভাবের মধ্যে দিয়ে নিজের ১৭ কথা জমি বিক্রয় করে খুব কস্টে মেয়ের বিয়ে দিয়েছিল বলে জানায় নিমাই ঘোষ। তার দাবি জামাই তন্ময় ঘোষ কাজের সূত্রে বাইরে থাকে কিন্তু শাশুড়ী গৌরী ঘোষ ও ননদ তুলসী সাহা প্রায়ই মানসিক নির্যাতন চালাত রিংকু ঘোষের উপর l পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে শাশুড়ি ও ননদের সঙ্গে কথা কাটাকাটি হতেই ফোনে মাকে সব জানায় রিংকু, তার পর থেকে আর ফোনে কথা বলতে পারেনি রিংকুর মা পরে প্রতিবেশীদের কাছথেকে খবর পেয়ে বাগদা হাসপাতালে এসে জানতে পারে রিংকু ফ্যানের সঙ্গে গলায় দড়িদিয়ে  আত্মহত্যা করেছে l                                                             
      রিংকুর বাপের বাড়ির লোকেরা বাগদা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ে ও রিংকুর আত্মহত্যার পিছনে শাশুড়ি দায়ী বলে তার উপর চড়াও হয়। পরবর্তীতে রিংকু ঘোষের পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে  আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ দায়ের বাগদা থানায় পুলিশ অভিযোগ পেয়ে রাতেই শাশুড়ি গৌরী ঘোষকে আটক করে তদন্ত শুরু করে। বিয়ের এক বছর  ঘুরতে না ঘুরতেই মেয়ের এই পরিণতি দেখে ভেঙ্গে পড়েছে রিংকু ঘোষের পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad