রামনগর থানার চাঁদা গ্রামে দশম শ্রেনির তিন ছাত্রী অপহরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায়ে চাঞ্চল্য ছড়ায়। গতকাল সুতপা সর্দার শ্রাবণী সর্দার ও পল্লবী সর্দার এরা তিন জন একসাথে স্কুলে যায়। স্কুল ছুটির পর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষন বাড়ি না ফেরার পরে বাড়ির লোক বিভিন্ন এলাকায়ে খোঁজখবর চালায়। সন্দেহবশত এদিন রাতে এলাকার এক পরিচিত যুবক চিরঞ্জত সর্দারে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তিন মেয়ের পরিবার। প্রথমে স্বীকার না করলেও পরে প্রতিবেশীদের চাপে মুখ খুলতে বাধ্য হয়। জানা যায় যে এই তিন যুবক রমেশ পাইক, গিরি সর্দার, চিনু সর্দার ওই তিন মেয়েকে নিয়ে বেহালার কোন এক গোপন ডেরায় রেখে দিয়েছে।
শনিবার সকালে ওই তিন মেয়ের পরিবার স্থানীয় রামনগর থানায়ে অভিযোগ করে ওই চারজনের বিরুদ্ধে।
রামনগর থানার পুলিশ রমেশ পাইক ও চিরঞ্জিত সর্দার নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment