বীরভূমে মরা মুরগি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 March 2018

বীরভূমে মরা মুরগি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়



স্নেহা চক্রবর্তী, বীরভূম: বীরভূমে প্রশাসনিক বৈঠকে মরা মুরগী নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা বাদুরিয়া এলাকা মরা মুরগী ইঞ্জেকশন দিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর ব্যবসাদের বিরুদ্ধে। কেন এই ঘটনা ঘটেছে তার  প্রশ্ন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিবকে। প্রায় সাত দিন ধরে এই ঘটনা কেন হস্তক্ষেপ করা হল না। এর উত্তরে সচিব বলেন এই বিষয় চার দিন আগে জানতে পেরে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এত দেরি করে কেন ব্যবস্থা নেওয়া হল। এই বিষয় সচিবকে ধমক দেন। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে বার্তা দিলেন .এই বিষয় টি জেলা শাসক,মহকুমা শাসক ,ব্লক আধিকারিক, থানার আই সি  কেন ব্যবস্থা নেয়নি। এদিন এই বৈঠক আগামী দিনে রামনবমী বিষয়  পুলিশ সুপারকে বেশ কিছু নির্দেশ দেয়। দশ বছর আগে যারা অস্ত্র মিছিল করে তাদের ছাড়া নতুনকরে আর অস্ত্র মিছিলের অনুমতি না দেওয়ার নির্দেশ দেয়। এছাড়া জেলার বেশ কিছু উন্নয়নের  খোঁজ খবর নেয়। আগামী জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমস্ত কাজ শেষ করতে হবে।

এছাড়া ব্যাঙ্ক  আধিকারিকদের অনুরোধ করেন স্বনির্ভর ও কৃষাণ কার্ডধারীদের  বেশি করে লোন দেওয়ার ব্যবস্থা করার কথা। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করেন। সব দফতরের সচিব ছাড়াও ছিলেন পৌরমন্ত্রী ববি হাকিম মন্ত্রী ইন্দ্র নীল সেন,আশীষ ব্যানার্জী,চন্দ্রনাথ সিনহা ,এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার উন্নয়নের খোঁজ খবর নেয় ও কাজের নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad