আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গের বীর নারী... দেখুন তাঁকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গের বীর নারী... দেখুন তাঁকে


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরিতে দুহাত নেই তো কি হয়েছে, দুই পা তো আছে । তা দিয়েই সবজি কাটা, ছবি আঁকা, প্যাড বাজানো, হারমোনিয়াম বাজানো ইত্যাদি সব কাজ করতে পারেন তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে ঠাইপাওয়া মধ্যবয়সী পার্বতী । আজ আন্তর্জাতিক নারী দিবস। আর পাঁজজন মেয়ের মতো জন্ম থেকে স্বাভাবিক ভাবে জীবন শুরু হয়নি পার্বতীর। জন্ম থেকেই দুই হাত নেই। জন্মের পর মুখে জল দেননি বাবা মা। মাতৃগৃহেও ঠাই হয়নি বেশিদিন। একসময় ঠাই হয় পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে। সেই থেকে সহকারী মহিলাদের সহযোগিতায় নিজের জীবন যুদ্ধ শুরু হয় তাঁর। আজ সে অনন্যা। আর পাঁচজন মেয়ের থেকেও অনেক বেশি প্রতিভা তার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পায়ের সাহায্যে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করেন তিনি। কিছুদিন আগে প্যারা অলিম্পিকে চেন্নাই থেকে গোল্ড এবং সিলভার মেডেল ছিনিয়ে এনে বাংলার মুখ উজ্জল করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad