স্নেহা চক্রবর্তী, বীরভূম: নেশামুক্তি কেন্দ্রে স্বামীর নেশা মুক্ত করতে গিয়ে স্বামীর পরিবার ও প্রতিবেশীদের হাতে মার খেল স্ত্রী অনিন্দ দুবে ও নেশা মুক্তি কেন্দ্রের কর্মী রাহুল গড়াই। এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বীরভূমের বোলপুর থানার দেবেন্দ্রগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বোলপুরের দেবেন্দ্রগঞ্জ এলাকার মহাদেব দুবে প্রায় নেশা করে বাড়ি ফেরে। প্রায় দিন স্ত্রীর সাথে অশান্তি করে বলে অভিযোগ। স্বামীর নেশা ছাড়াতে স্থানীয় এক নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যায় স্ত্রী অনিন্দ দুবে। কিণ্তু স্বামীর পরিবারের অভিযোগ মহাদেবকে বিনা কারনে ওর স্ত্রী নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ওকে আরো অসুস্থ করছে। এই অভিযোগে মহাদেবের ভাই ,ভাইপো সহ স্থানীয় প্রতিবেশীরা রাতে ওই কেন্দ্রে জড়াও হয়। কেন্দ্রে থাকা কর্মীকে বেধড়ক মারধর করে। মহাদেবের স্ত্রীকেও মারে তারা। এই ঘটনায় ওই কেন্দ্রের কর্মী বোলপুর থানায় অভিযোগ করে। পাশাপাশি ওই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বৈদ্যতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ওই সাংবাদিককে চিকিত্সার জন্য বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত করছে বোলপুর থানার পুলিশ।

No comments:
Post a Comment