স্নেহা চক্রবর্তী, বীরভূম: শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় বর্ষের ভর্তির ফর্ম ফিলিপ। তার আগে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে ছাত্রদের দাবি না মানায় কলেজের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারী ছাত্ররা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে , বর্তমানে কলেজে ছাত্র সংসদের অস্তিত্ব না থাকায় কলেজের অধ্যক্ষ ছয় জন ছাত্রদের নিয়ে একটি কমিটি তৈরী করেন।
বৃহস্পতিবার দুপুরের সেই কমিটির সদস্যদের ডাকে এবং কলেজে যে সমস্ত দুঃস্থ ছাত্র ছাত্রীরা আছে তাদের কনশেশনের জন্য নাম চাওয়া হয়। কিণ্তু ওই ছাত্র প্রতিনিধিদের দাবি, ছাত্র সংসদের প্রাক্তন সদস্যদের বেতন মুকুব করতে হবে ও ছাত্র সংসদের যে কলেজের এইড ফান্ড আছে তা নগদে তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবি অধ্যক্ষ মেনে না নেওয়ায় অধ্যক্ষ, অধ্যাপক ও শিক্ষা কর্মীদের আটকে কলেজে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্ররা। বিকাল তিনটে থেকে রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ। সমস্যায় পড়ে অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা থেকে শিক্ষা কর্মীরা।
অভিযোগ, ওই ছাত্ররা তাদের বাথরুম যেতে বাঁধা দিচ্ছে। এমনকি বাইরে থেকে খাবার আনতে বাঁধা দিচ্ছে। পাশাপাশি ছাত্রদের দাবি, এর আগের শিক্ষা বর্ষে তৃতীয় বর্ষের ২৮০ জন ছাত্র কনশেসন পায় নি। তার জন্য আমরা ওই টাকা নিয়ে ছাত্রদের হাতে দেব। যতক্ষণ না তাদের দাবি অধ্যক্ষ মানবে ততক্ষন এই আন্দোলন চলবে। ঘটনাস্থলে দুবরাজপুরথানার পুলিশ।

No comments:
Post a Comment