কাঁটা ঘায়ে নুনের ছিঁটা: আসানসোলে অধীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

কাঁটা ঘায়ে নুনের ছিঁটা: আসানসোলে অধীর


আসানসোলঃ শনিবার আসানসোলের উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷কিন্তু শহরে ঢোকার মুখে,নর্থ থানা অন্তর্গত কাল্লা মোড়ে প্রশাসনের পক্ষ থেকে অধীর বাবুকে বাধা দেওয়া হয়৷এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস কর্মী সমর্থকেরা এনএইচ২ এর উপর বসে পথ অবরোধে সামিল হয়৷প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ ও বিক্ষোভের পর অধীর বাবু শহরে না ঢুকে ফিরে যেতে বাধ্য হন৷
একই সাথে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন। রাজ্য সরকার ফ্যাসিস্ট মনোভাবে রাজ্য পরিচালনা করছে৷বিজেপির সাথে গটআপ করে এই অশান্তি সৃষ্টি করা হয়েছে৷যাতে বলি হচ্ছে সাধারণ মানুষ৷এ বিষয়ে তিনি দলের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন৷

No comments:

Post a Comment

Post Top Ad