ধর্ষণের চেষ্টা! ধৃত অ্যাম্বুলেন্স চালক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

ধর্ষণের চেষ্টা! ধৃত অ্যাম্বুলেন্স চালক



 যুবতীকে ধর্ষনের চেষ্টায় গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক। চাঞ্চল্যকর  ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনিখাঁ থানার কলকাতা বাসন্তী হাইওয়ের উপর ভগিরুলার কাছে।
জানা গেছে, টাকি গ্রামীণ হাসপাতাল থেকে রোগীকে কলকাতা হাসপাতালে ভর্তি করে ফেরার পথে রবিবার  রাতে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অ্যাম্বুলেন্সের চালক বাবন হাজরা  বছর ৩০ এর এক যুবতীকে ধর্ষনের চেষ্টা করে। পুলিশ রাতে টহল দেওয়ার সময় রাস্তার পাশে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গেলেই পুরো ঘটনাটি তাদের কাছে পরিষ্কার হয় এবং হাতে নাতেই ধরাপরে । পুলিশ যুবতীকে ও চালকে আটক করে মিনাখাঁ থানায় নিয়ে যায়। যুবতি পুলিশের কাছে ধর্ষনের চেষ্টার লিখিত অভিযোগ জমা দিলে ধৃতকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে সোমবার বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad